
মজিবুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে তাঁর নিজ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে নানা আয়োজনে স্মরণ করা হয়েছে এই কিংবদন্তি সাহিত্যিককে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এসব কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় পবিত্র কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপর বর্ণাঢ্য আনন্দ র্যালি, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূইয়া সুরুজ, সাধারণ সম্পাদক শেখ মস্তুফা কামাল বাবলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদের পৈত্রিক নিবাস নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি-আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে।
মুক্তিযুদ্ধের শহীদ পিতা ফয়জুর রহমান আহমেদের স্মৃতি রক্ষায় তিনি ১৯৯৬ সালে নিজ হাতে প্রতিষ্ঠা করেন “শহীদ স্মৃতি বিদ্যাপীঠ”। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি শিক্ষার মান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রাখছে।
বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য প্রতিভা হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১২ সালের ১৯ জুলাই তিনি পরলোকগমন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...