
আমিনুল ইসলাম (আহাদ) ব্রাহ্মনবাড়ীয়াঃ সোমবার সাকলে উৎসবমুখর পরিবেশে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, হাফিজুর রহমান মোল্লা তিনি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষাজীবনের নতুন পথচলায় তোমাদের দায়িত্বশীল হতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে দেশের জন্য অবদান রাখতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভার প্রদর্শন করেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ তফছির, শেখ মোহাম্মদ আমানোউল্ল্যা, কামাল আহম্মেদ, নবীনদের উদ্দেশ্যে বলেন, “শৃঙ্খলা ও অধ্যবসায়ই একজন শিক্ষার্থীর সফলতার মূল চাবিকাঠি।”
নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “এমন বরণ অনুষ্ঠান আমাদের উৎসাহিত করেছে। আমরা বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলব এবং সর্বোচ্চ চেষ্টা করব।”
অনুষ্ঠানের শেষ পর্বে ব পরিচালনা পর্ষদের সদস্যরা শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতার ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসালাম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...