• অপরাধ ময়মনসিংহ
  • নেত্রকোণায় পিকআপ-সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

নেত্রকোণায় পিকআপ-সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান, নেত্রকোণা : নেত্রকোণায় ময়মনসিংহ – নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের  নারান্দিয়ায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের পূর্বধলা উপজেলার  নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন  জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারী নিহত হন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা  আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান হয়।

পরে হাসপাতালে নেয়ার পথে অন্য আহত আরো ২ জন মারা যান।

দুর্ঘটনার পর সড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর