
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বন্ধ তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শনিবার (১৯ জুলাই) দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তায় উপজেলার শালবাহানে বন্ধ হওয়া সেই তেলের খনি পুনরায় চালুর দাবিতে এই মানববন্ধন আয়োজন করে।
সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষানবিস আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক সোহরাব হোসেন, সাংবাদিক সরকার হায়দার, সাংবাদিক আব্দুল বাসেত প্রমূখ। এসময় সাংবাদিক মোবারক হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্তরের নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৭ সালে ভুকম্পন জরিপের মাধ্যমে শালবাহানে তেলখনি আবিষ্কৃত হয়। এরপর ১৯৮৯ সালে তেল উত্তোলন শুরু হয়। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তেল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
ফ্রান্সের ফরোসল (ফস্টাল) নামের একটি কোম্পানিকে তেল সংগ্রহের জন্য নিযুক্ত করা হয়। ৮ হাজার ফিট গভীর থেকে ১২ ইঞ্চি ব্যাসার্ধের একটি কুপের মাধ্যমে তেল সংগ্রহ শুরু হয়। কিন্তু উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে ফরোসল কোম্পানিও সবকিছু গুটিয়ে চলে যায়। আজও এর রহস্য উন্মোচন হয়নি। বক্তারা বলেন, সেই ফরোসল কোম্পানি শালবাহান তেল খনির অপর প্রান্তে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমাদার পাড়া গ্রামে খনন কার্যক্রম শুরু করে বলে জানা যায়। অনেকে বলছে ভারত অদৃশ্যভাবে সেখান থেকে তেল উত্তোলন করছে।
বক্তারা বলেন, অচিরেই শালবাহান তেল খনি কেন বন্ধ করা হয়েছে এজন্য সরকারের তদন্ত করা প্রয়োজন। তদন্ত করে পুনরায় তেল উত্তোলনের দাবি জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...