• অপরাধ ঢাকা
  • পাংশার মাগুড়াডাঙ্গীতে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ : থানায় জিডি

পাংশার মাগুড়াডাঙ্গীতে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ : থানায় জিডি

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ , ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

রাজবাড়ী পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামের ফজলে রাব্বি খন্দকার এর বসত বাড়িতে মঙ্গলবার রাতে দুস্কৃতিকারীরা হামলা চালিয়ে বাড়ির গেট, সীমানা বেড়া কিছু আসবাবপত্র ভাংচুর করেছে, ঘরের বিভিন্ন স্থানে ও দরজায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। সেই প্রাননাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ হামলার ঘটনার সাথে নিজের শাশুরী জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে-ফজলে রাব্বি খন্দকারের স্ত্রী শারমিন সুলতানা অরপে মুন্নি খন্দকার বলেন রাতের আধারে কে বা কারা আমার বাড়িতে হামলা করে ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে।

জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে আমার শাশুড়ির সাথে ঝামেলা চলছে গতকালও লোকজন নিয়ে আসছিল আমার ধারনা তার ভাড়া করা লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এ
এ ঘটনার পর থেকে আমরা নিরাপত্বাহিনতায় ভুগছি।

এ ঘটনায় শারমিন সুলতানা বাদী হয়ে পাংশা মডেল থানায় সাধারণ ডাইরি করেছেন। সাধারন ডাইরি নং -৭৯৮ তারিখ ১৯।

এ ব্যপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন এমন একটা বিষয় জানতে পারছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য লিখুন