
পাইকগাছায় আবির রঙের উৎসবের মধ্য দিয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী আয়োজনে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা গাম্ভীর্য বজায় রেখে পূজা-অর্চনার পাশাপাশি আনন্দ-উৎসবে অংশ নেন।
দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উপলক্ষে উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
দিনব্যাপী ভজন-কীর্তন, হোমযজ্ঞ, বিশেষ প্রার্থনা ও আবির খেলার আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে ধর্মমত নির্বিশেষে সবার মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। পূজা শেষে রাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
দোল পূর্ণিমাকে ঘিরে সকাল থেকেই মন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নানা বয়সী ভক্তরা রঙিন অর্ঘ্য হাতে মন্দিরে উপস্থিত হন। বুধবার সকালে একে অপরকে আবির ও রঙে রাঙিয়ে আনন্দযাত্রায় অংশ নেন ভক্তরা। বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সঙ্গে রঙ খেলায় মেতে ওঠেন শিক্ষার্থীরাও।
উৎসবের এ আয়োজনে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ কামনা করেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমার অনুষ্ঠান সম্পন্ন হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...