
খুলনার পাইকগাছা পৌরসভার নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং প্রাণীদের জলাতঙ্কমুক্ত রাখতে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
পৌরসভার তত্ত্বাবধানে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় শুক্রবার (২২ মে) ভোর থেকে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, পৌর এলাকায় অবাধে বিচরণকারী কুকুরগুলোকে টিকার আওতায় এনে জলাতঙ্ক প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে কুকুরের কামড়ে গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণী আক্রান্ত হওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় দ্রুত কার্যকর পদক্ষেপ হিসেবে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
কার্যক্রমের সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। জনসচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে পৌরবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...