
খুলনার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
আয়োজিত প্রদর্শনী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতীম রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ,ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান,এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক রাজু আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জাতের সংরক্ষণ, উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার দেশের প্রাণিসম্পদ খাতে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন পদ্ধতি, উদ্ভাবনী কার্যক্রম এবং স্থানীয় প্রাণিসম্পদের বিভিন্ন নমুনা প্রদর্শন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...