
এম জালাল উদ্দীন:খুলনা
খুলনার পাইকগাছায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান আনোয়ার আল-দ্বীন প্রতিষ্ঠিত জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামে প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, খুব শিগগিরই জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারটি সরকারিভাবে কমিউনিটি ক্লিনিকে রুপান্তরিত হওয়ার কাজ চলমান রয়েছে।
এ লক্ষ্যে স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক অবস্থা পরিদর্শন করতে তিনি এসেছেন। তিনি আরো জানান, এখানে যে পরিমান জনবসতি রয়েছে তাতে এ এলাকায় সরকারি কমিউনিটি ক্লিনিক হওয়া খুবই প্রয়োজন।
পরে তিনি আফাজ উদ্দীন ফাউন্ডেশনের বায়তুল মামুর মসজিদ ও কালচারাল সেন্টার এবং ইকরা একাডেমি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানগুলোর শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম সফিউল ইসলামসহ শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...