
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছার নাশকতা মামলায় কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি’র চেয়ারম্যান বাহারুল আলমকে ঢাকা এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে পাইকগাছায় প্রেরন করেছে।
পাইকগাছা থানার বিস্ফোরক, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে বৃহষ্পতিবার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার তদন্তকর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোস্তফা শওকত জানান, ২০২২ সালের ২১ অক্টোবর বিএনপির খুলনা সমাবেশে যোগদানের জন্য রাতে ট্রলারযোগে বিএনপির নেতা কর্মীরা পাইকগাছার আগড়ঘাটা বাজারে জড়ো হতে থাকেন। এ সময় রাত সাড়ে দশটার দিকে সাবেক এমপি’র নেতৃত্বে ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়।
এ ঘটনায় চলতি বছরের ২৬ আগষ্ট ফসিয়ার রহমান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। উক্ত মামলায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলমকে বুধবার রাতে ঢাকা এয়ারপোর্ট ইমেগ্রেশন পুলিশ আটক করে পাইকগাছা থানায় হস্তন্তর করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতারকৃত চেয়ারম্যানকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...