
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খুলনার পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ করা হয়েছে। উন্নয়ন সংস্থা লিডার্স (LEADERS)-এর উদ্যোগে স্টার (STAR) প্রজেক্টের আওতায় এ বীজ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার (১৬ জুন) উপজেলার সোলাদানা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে আসন্ন আমন মৌসুমে চাষাবাদের জন্য ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মণ্ডল ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন স্টার প্রজেক্টের টিম লিডার শারমিন আরা লিনা, অ্যাকাউন্টস অফিসার যোসেফ সরকার, প্রজেক্ট অফিসার এস এম আফজাল হোসেন, কমিউনিটি মোবিলাইজার মো. আলমগীর হোসেন, অনন্যা বৈরাগী, রেশমা সুলতানাসহ উপকারভোগী কৃষকরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা কৃষি উৎপাদনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতিতে লবণসহিষ্ণু ধানের জাত চাষাবাদ কৃষকদের জন্য আশাব্যঞ্জক সমাধান হিসেবে কাজ করছে। ব্রি ধান-৮৭ চাষের মাধ্যমে কৃষকরা প্রতিকূল পরিবেশেও ভালো ফলন পেতে সক্ষম হবেন বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও জানান, গত বোরো মৌসুমে লিডার্সের পক্ষ থেকে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ বীজ বিতরণ করা হয়েছিল। ওই মৌসুমে কৃষকরা সফলভাবে চাষাবাদ করে সন্তোষজনক ফলন অর্জন করেন। সেই সফলতার ধারাবাহিকতায় চলতি আমন মৌসুমে ব্রি ধান-৮৭ বীজ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...