
খুলনার পাইকগাছা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
এ উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নির্বাচিত মোট ২৫ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল দেওয়া হবে। এতে করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং ঝরে পড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন