
খুলনার পাইকগাছা উপজেলার শিবসার উপকূলে শিববাটিস্থ রাস মন্দিরে হাজারো পূণ্যার্থীর আগমনে উৎসবমুখর পরিবেশে “শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাসযাত্রা ও রাস পূর্ণিমার পূণ্যস্নান” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ নভেম্বর) সকালে শিববাটি রাস মন্দির প্রাঙ্গণে পৌরসভাস্থ ৬টি পূজা মন্দিরের যৌথ উদ্যোগে দিনব্যাপী পূণ্যস্নান ও রাসমেলা উদযাপন করা হয়।
অংশগ্রহণকারী মন্দিরগুলো হলো— উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার সার্বজনীন পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির এবং সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দির।
অনুষ্ঠানে রাসমেলা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মণ্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সাবেক কাউন্সিলর এস. এম. তৈয়বুর রহমান, আসমা আহমেদ, রবিশঙ্কর মণ্ডল, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ীর সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, এসআই আতাউর, মেহেদী ও অলোক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ও জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ মণ্ডল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাস কমিটির সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ সানা ও মৃত্যুঞ্জয় সরদার। এসময় আরও উপস্থিত ছিলেন— কমল মণ্ডল, অজিত মণ্ডল, সুভাষ চন্দ্র মণ্ডল, শ্যামপদ বৈদ্য, সাংবাদিক বি. সরকার, পূর্ণ চন্দ্র মণ্ডল, মৃণাল সানা, বিজন মণ্ডল, বিভূতি সানা, বিরাজ মণ্ডল, দীপক সরদার, বিকাশ সরদারসহ এলাকার অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী।
একই দিন কাঠামারী বাজার রাসমেলা কমিটির আয়োজনে ৫৪তম রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে কাঠামারী বাজার ও হানিবাজার সংলগ্ন গুনোখালি নদীতে পূণ্যস্নানের উদ্বোধন করেন বাহিরবুনিয়া বিনাপানি সেবাশ্রমের প্রতিষ্ঠাতা প্রয়াত ধর্মগুরু শ্রী অমূল্য কৃষ্ণ গোস্বামীর উত্তরসুরি ছোট গোসাঁই ধ্রুব রঞ্জন মণ্ডল।
এছাড়াও উপজেলার হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, রাড়ুলী, লস্কর, সোনাদানা ও গড়ইখালী এলাকায় শত শত ভক্তবৃন্দের অংশগ্রহণে রাসযাত্রা ও রাস পূর্ণিমার পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।
ভক্তদের উপস্থিতি, কীর্তন, আরতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে শিবসার উপকূল এলাকা সারাদিন জুড়ে পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত