
জাপান ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের পূর্বাঞ্চলীয় বন্যা মোকাবিলায় ও পুনরুদ্ধারের জন্য ৩.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা স্বাক্ষর করেছে। পূর্বাঞ্চলের বন্যাকবলিত জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে বাস্তুচ্যুত এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তায় এ অর্থ খরচ করা হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো এ বিনিময় চুক্তি স্বাক্ষর করেছেন। ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানায়।
জাপান দূতাবাস জানায়, এ প্রকল্পটি পূর্বাঞ্চলের বন্যাকবলিত ৫ লাখ বাস্তুচ্যুত মানুষের কাছে পৌঁছাবে। যার মাধ্যমে আশ্রয়কেন্দ্র মেরামত ও সংস্কার, জীবিকার সুযোগ তৈরি এবং দুর্যোগ ও সংশ্লিষ্ট বাস্তুচ্যুতি মোকাবিলায় সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা ও ক্ষমতা জোরদার করা হবে।
রাষ্ট্রদূত সাইদা বলেন, জাপান সরকারের সহায়তা বাংলাদেশে বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকে জাপান বন্যাদুর্গত এলাকায় ১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সহায়তা দিয়েছে। পাশাপাশি বাংলাদেশে ত্রাণ প্রদানের জন্য জাপানি এনজিওগুলোর একটি প্ল্যাটফর্ম জাপান প্ল্যাটফর্মকে ২ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা দিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন