
সুকুমার ঋষি,পোরশা (নওগাঁ): নওগাঁর পোরশায় গমের মাঠ এখন সবুজের সমারোহ। গত কয়েক বছর গমের ভাল ফলন পেয়ে চাষীরা অধিক জমিতে গম চাষে ঝুকে পড়েছেন। কৃষকরা সরকারি বিনামূল্যে গমের বীজ ও সার পেয়ে ব্যাপকভাবে চলতি বছর গমের চাষ করেছেন। এখন পর্যন্ত আবহাওয়া ভাল রয়েছে এবং শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছরও গমের বাম্পার ফলন হবে বলে জানান চাষীরা।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৪হাজার ১৫০হেক্টর। লক্ষমাত্রা ছাড়িয়ে গামের চাষ হয়েছে ৪হাজার ৩৫৫হেক্টর জমি। এ উপজেলায় উন্নত জাতের গম ডাব্লিউএমআরআই-৩, ডাব্লিউএমআরআই-৪, বারী-৩০, বারী ৩২ ও বারী ৩৩ জাতের গম চাষ করেছেন কৃষকরা।
জলবায়ু পরিবর্তনের সাথে সাথে গমের নতুন নতুন জাত উদ্ভাবন হয়েছে। গম চাষে খরচ কম। অল্প খরচে অধিক লাভবান হওয়া যায় গম চাষ করে। তাই কৃষকদের গম চাষে আগ্রহ বাড়ছে।
উপজেলার সহড়ন্দ গ্রামের গম চাষী, আব্দুল খালেক মোল্লাহ ও আনোয়ার হোসেন জানান, তারা উপজেলা কৃষি অফিসের দেওয়া উন্নত জাতের গম বীজ ও সার বিনামূল্যে পেয়েছিলেন।
এখন পর্যন্ত তাদের গম অনেক সুন্দর রয়েছে। প্রতি বিঘা (৩৩শতক) জমিতে তাদের খরচ হবে প্রায় ৪হাজার টাকা। আবহাওয়া ভাল থাকলে প্রতি বিঘা জমিতে ১৫-২০মণ পর্যন্ত গমের ফলন আশা করছেন তারা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনূর রশিদ জানান, উপজেলা কৃষি অফিস থেকে চলতি মৌসুমে বিনামূল্যে ২হাজার ৪৮২ জন কৃষককে ২হাজার ৫০০বিঘা জমিতে গম চাষের জন্য উন্নত জাতের গমের বীজ সরবরাহ করা হয়েছে।
সেই সাথে বিনামূল্যে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সার। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর গমের বাম্পার ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...