ফেনী বিজিবি অভিযানে ৪১ কেজি গাঁজা ও ভারতীয় এলকোহল আটক

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল কর্তৃক অদ্য ২৪ জুলাই ২০২৫ তারিখ ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪১ কেজি ভারতীয় গাঁজা, ২৭ বোতল হুইস্কি ও ১২ বোতল বিয়ার জব্দ করতে সক্ষম হয়।

যার আনুমানিক বাজার মূল্য ০১ লক্ষ ৮৭ হাজার টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন