
রাজধানীর বনানীতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় সহকর্মীদের বিক্ষোভে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
পুলিশের আশ্বাস ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে সোমবার (১০ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এরপর ধীরে ধীরে বনানী ও মহাখালীসহ আশপাশের এলাকায় যান চলাচল শুরু হয়।
এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামে এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার, তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে ও শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক নেতারা আশ্বস্ত করেছেন যে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে। এ ছাড়া আমরা নিশ্চিত করেছি দোষীদের আইনের আওতায় আনা হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে বনানীসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...