
ফুটবলপ্রেমীদের জন্য আনন্দের খবর—ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি এখন বাংলাদেশে। বুধবার (আজ) সকাল ১০টার দিকে সোনালি এই ট্রফি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ট্রফিটি রাজধানীর একটি অভিজাত হোটেল রেডিসনে নেওয়া হবে।
আজ দুপুর ২টার পর নির্ধারিত কিছু দর্শকের জন্য ট্রফি প্রদর্শনের বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে। তবে সাধারণ দর্শকদের জন্য সরাসরি ট্রফি দেখার সুযোগ সীমিত রাখা হয়েছে।
বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশ সফরে এসেছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’-এর ষষ্ঠ আসর শুরু হয় গত ৩ জানুয়ারি। সৌদি আরবের রাজধানী রিয়াদে জমকালো আয়োজনের মাধ্যমে এই বৈশ্বিক সফরের সূচনা করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বৃহৎ আসর। প্রথমবারের মতো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—এই তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এবারের আসরে অংশ নেবে ৪৮টি দল, অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ, যা আগের সব আসরের তুলনায় অনেক বড় পরিসরের।
বিশ্বকাপ ট্রফি সফরের অংশ হিসেবে সোনালি ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। ১৫০ দিনেরও বেশি সময় ধরে চলা এই সফর ফুটবলপ্রেমীদের জন্য এক বিরল ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...