
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের সোমেশ্বরী নদীর বাগেরভিটা সেতু নির্মাণ বন্ধ রাখা হয়েছে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন থেকে শ্রীবরদী উপজেলার সাথে সংযোগ সড়রের সোমেশ্বরী নদীর বাগেরভিটায় ২০ মিটার একটি সেতু নির্মাণ কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে আরসিসি এ সেতুটি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে ২০২২ সালে ঠিকাদারও নিয়োগ দেয়া হয়।
শেরপুরের দ্রুব টেডার্স নির্মাণ কাজটি পায়। ২০২৩ সালের ৩০ এপ্রিল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ সেতু নির্মাণ কাজ শুরু হলেও কাজ চলে ধীরগতিতে।
এতে এ পথে যাতায়াতকারী দুই উপজেলার হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। ইতোমধ্যেই সেতু নির্মাণের তারিখ ও অতিবাহিত হয়েছে। এদিকে, সেতু নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে এ পথে দুই উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, সেতু নির্মাণের পাশ দিয়ে পথচারীদের যাতায়াতের জন্য একটি ড্রাইভিশন পথ করে দেয়া হলেও পাহাড়ি ঢলের পানিতে পথটি ভেঙ্গে যায়। ফলে এ পথে লোকচলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা সেতু নির্মাণের পাশ দিয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হচ্ছে। এতে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, সেতুটি নির্মাণের জন্য ঠিকাদারকে তাগাদা দেয়া হচ্ছে। কিন্তু ঠিকাদার সেতু নির্মাণ কাজের সময় বর্ধিত করে এনেছেন এ কারণে ঠিকাদারের লোকজন সেতু নির্মাণ কাজ বন্ধ রেখেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...