
বান্দরবানের থানচিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা।
রোববার (২৪ মে ২০২৬) বিকেলে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ারে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল চেঙ্গী স্কোয়ারে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের লাগামহীন পরিস্থিতি ভয়াবহ সামাজিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। থানচিতে পাঁচ বছরের শিশুর ওপর সংঘটিত এই নৃশংস ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং রাষ্ট্রীয় উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতিরই ফল।
তারা কঠোর ভাষায় বলেন, ধর্ষণ একটি মানবতাবিরোধী অপরাধ, যার বিরুদ্ধে রাষ্ট্র যদি সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিত না করে, তবে এ ধরনের অপরাধ বারবার ঘটতেই থাকবে। দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। এতে কোনো ধরনের শৈথিল্য বা বিলম্ব গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা এখন সময়ের দাবি। বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে না পারলে সমাজ আরও গভীর সংকটে পড়বে।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্ঞানপ্রিয় চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপির সাবেক ছাত্রনেতা সুনয়ন চাকমা, পিসিপির সভাপতি সুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি মায়া চৌধুরী, পিসিপির জেলা কমিটির সভাপতি জেসলেন চাকমা এবং ছাত্রনেতা ধনঞ্জয় ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...