
টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে হাবিবুর রহমান ভূইয়া হাবিব নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান ভূইয়া হাবিব উপজেলার কাউলজানীর মহিষখালী এলাকার আনাহার আলী ভূইয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য।
জানা গেছে, সকাল ৮টার দিকে বাসাইল থানা পুলিশসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেফতার করা হয়।
এসময় পাশের উপজেলা সখীপুুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে দুপুুরের দিকে তাকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘যৌথবাহিনী অভিযানটি পরিচালনা করে। অভিযানে হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেফতার করা হয়। পরে সখীপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন