
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গণকবরে ফুলের মালা দেওয়ায় মুরসালিন মোল্যা (২২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ।
গতকাল সোমবার রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুরসালিন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর কোতআলী থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে যে কোন মামলায় আদালতে চালান করা হবে বলে জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিববর রহমান জানান, মঙ্গলবার তাকে ফরিদপুর কোতআলী থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে নির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য বিজয় দিবসে সকাল ১১টার দিকে যুবলীগের ৭-৮ জন নেতা-কর্মী ঝটিকা মিছিল করে সরকারি কলেজ সংলগ্ন গণকবরে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...