• অপরাধ ময়মনসিংহ
  • বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও কাভার্ডভ্যান আটক

বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও কাভার্ডভ্যান আটক

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ , ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর : ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবির দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় চোরাচালানী মালামাল ও গরু পাচারের চেষ্টা করে।

এ সময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১টি কাভার্ডভ্যান ও ০১টি ব্যাটারী চালিত ইজিবাইকসহ বিপুল পরিমান ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবান এবং গরু আটক করতে সক্ষম হয়।

গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি’র অভিযানে আটককৃত এসব ভারতীয় চোরাচালানী মালামাল ও যানবাহনের আনুমানিক মুল্য ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের ৩৯ বিজিবি এর ব্যাটালিয়ন কমান্ডার ল্যাফটেন্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা ও সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য লিখুন

আরও খবর