বেনাপোল পৌরসভা নির্বাচনে দিনব্যাপী গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ , ১ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।

​তিনি যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী। দলের আন্দোলন-সংগ্রামের লড়াকু সৈনিক ও এলাকা জুড়ে ‘নতুন প্রজন্মের আইকন’ হিসেবে পরিচিত এই নেতা
৩১ জুলাই সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও গ্রামের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

​গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন, লিফলেট বিতরণ করেন এবং বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।

​এ সময় সাধারণ ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। বয়োবৃদ্ধ থেকে শুরু করে তরুণ ও নারী প্রার্থীরাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​প্রচারণাকালে মো. ইমদাদুল হক ইমদাদ বলেন, “বেনাপোল পৌরসভার সর্বস্তরের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুন্দর একটি বাসযোগ্য শহর বানানোর লক্ষ্যেই আমার লড়াই। জনগণের সেবা করার সুযোগ পেলে আমি সর্বাত্মকভাবে সাধারণ মানুষের পাশে থাকব।”

মন্তব্য লিখুন

আরও খবর