
ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে খাগড়াছড়িতে সনাতনী ধর্মীয় রীতি অনুযায়ী ‘TWIBUMAO KHUM BOKNAI & BWISU BISIKATALNI KHULUMNAI’ অনুষ্ঠান পালিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) কামিনী পাড়া এমাং লাইব্রেরি ও কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে কামিনী পাড়ায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে গঙ্গা দেবীর উদ্দেশ্যে খাগড়াছড়ি ছড়ার বেদীতে ফুল অর্পন ও প্রণাম জানানো হয়। ত্রিপুরা সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, এ আচার নতুন বছরের মঙ্গল কামনা ও পবিত্রতার প্রতীক।

ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পুরোহিত (ওচাই) নর ভূষণ ত্রিপুরা। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কামিনী পাড়া এমাং লাইব্রেরি ও যুব কল্যাণ সমিতির সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্য নির্মল ত্রিপুরা, কামিনী পাড়া শিব মন্দিরের পুরোহিত নর ভূষণ ত্রিপুরা এবং লাইব্রেরির ভূমিদাতা অজিত মোহন ত্রিপুরা। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় পাড়াবাসী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বৈসু উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...