
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওয়াবদামোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা পদবঞ্চনার প্রতিবাদে এ কর্মসূচিতে অংশ নেন। দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত থেকে নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীরা নতুন কমিটিতে পদ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের অনুসারীরা আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের টাকা নিয়ে বিএনপির বিভিন্ন পদে মনোনীত করেছেন। এ পদবাণিজ্যের মাধ্যমে প্রকৃত বিএনপি কর্মীরা বঞ্চিত হয়েছেন বলে তাদের দাবি।
তারা আরও অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা, আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা বিশ্বাস এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সঞ্জয় সাহার আর্থিক যোগসাজশে এই অনৈতিক পদবণ্টন হয়েছে। তাদের মাধ্যমে খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগের অনুসারীদের বিএনপিতে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সংগঠনকে দুর্বল করছেন বলে বিক্ষোভকারীদের অভিযোগ।
বিক্ষোভ চলাকালে উপস্থিত ছিলেন—বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, সদ্য বিলুপ্ত উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিমুদ্দিন মিয়া মিলু, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, শেখ আজিজুর হক ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ প্রমুখ।
প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ চলার কারণে ওই সড়কে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। এতে সাধারণ যাত্রী ও সেবাগ্রহীতারা চরম দুর্ভোগে পড়েন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নিতে আহ্বান জানান। প্রশাসনের উপস্থিতিতে দুপুরের দিকে অবরোধ তুলে নেন বিএনপির নেতাকর্মীরা।বিক্ষোভের সময় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন