
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন।
নিহত ভ্যান চালকের নাম সাহিদ শেখ (৪৫)। সে পৌরসভার সোতাশী গ্রামের বিল্লাল উদ্দিন শেখের ছেলে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার মাইঝকান্দী -ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী মমিন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে মমিন মার্কেটে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলো নিহত সাহিদ শেখ ও তুহিন নামে এক যুবক। এসময় মাঝকান্দি- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে পাশে বাচ্চুর চাউল কলের সামনে দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অপর পথচারী তুহিন শেখ (৩০) অল্পের জন্যে বেঁচে যায়।
প্রত্যক্ষদর্শী তুহিন শেখ জানান – একটি ট্রাক হঠাৎ করে এসে সাহিদ শেখকে চাপা দেয়। তার কোমরের উপর দিয়ে চাকা ওঠে গেলে ঘটনাস্থলেই মারা যায় সে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ায়, মৃতদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...