
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ড. মোঃ হামিদ সরদার এর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী দোয়া ও কুরআন তেলাওয়াত করেন মাওলানা নুর উদ্দিন ।
এসময় উপস্থিত ছিলেন শীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ এনামুল হক , মোঃ ফাইসাল কবির (সদস্য ৪ নং ওয়ার্ড ,পার্বতীপুর ইউনিয়ন পরিষদ )
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় এবং তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় । অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভাটখৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন , ‘শিক্ষার্থীদের নৈতিকতা ও সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার মান উন্নয়নে যে ভূমিকা রাখছে, তা প্রশংসার দাবিদার।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...