• ঢাকা দেশজুড়ে
  • মধুখালী মডেল স্কুলে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে চার প্রার্থী

মধুখালী মডেল স্কুলে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে চার প্রার্থী

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ , ২২ মে ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে।

৩১ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের নির্দেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলার মধুখালী ক্লাস্টারের ১৯ নং মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়।

তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ও মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিলো ২০/০৫/২০২৬ থেকে ২১/০৫/২০২৬, সকাল ১০.০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত। নির্ধারিত সময় পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাত্র চারজন।

সর্বপ্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোঃ আলী মুনসুর দাউদ, পর্যায়ক্রমে রিজিয়া খাতুন ও মোঃ মেহেদী হাসান খাঁন এবং সুরাইয়া খানম। আগামী ০৭/০৬/২০২৬ খ্রিঃ সকাল ১১.০০টা বিদ্যালয়ের অফিস কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই চলবে।

এরপর ০৮/০৬/২০২৬ খ্রি: বিকাল ৪.০০ টা পর্যন্ত প্রার্থিরা মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ পাবেন। ০৯/০৬/২০২৬ খ্রিঃ সকাল ১১.০০ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর