
নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে নানির সঙ্গে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গিয়ে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
গতকাল রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা নতুনপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ সীমা খানম লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা নতুনপাড়া এলাকায় তার নানিবাড়িতে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সীমা তার নানির সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায় সে। এ সময় নানি তাকে দেখতে না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান পাননি। উপায় না পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের একটি দল। এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ‘খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাটি অবহিত করা হয়েছে। সোমবার সকালে এসে তারা উদ্ধার অভিযান শুরু করবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...