
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সাপাহার উপজেলার মাইপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন।
আজ সোমবার দুপুরে তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে লেখাপড়ার মান, শিক্ষার পরিবেশ ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পরে তিনি মাদ্রাসার সার্বিক পরিবেশ ও প্রাঙ্গণ ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ২ নম্বর গোয়ালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোকলেসুর রহমান (মুকুল)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মাদ্রাসার পক্ষ থেকে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মাদ্রাসা পরিদর্শনকালে সংসদ সদস্য শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...