
জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, ‘জুলহাস ছোটবেলা থেকেই বিভিন্ন প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু একটা বানাতে চাইতো। জিজ্ঞেস করলে বলতো, একদিন সে দেখবে কী বানিয়েছি। জুলহাস গত চার বছর ধরে বিমান বানিয়ে উড্ডয়নের চেষ্টা করার পর অবশেষে সে সাফল্য লাভ করেছে।
২৮ বছরের এই তরুণ টাকা পয়সার অভাবে পড়ালেখা আর চালিয়ে যেতে পারেননি। পরে জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন ।জুলহাস ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। ২০১৪ জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে সে এস এস সি পাশ করে ।
যমুনার নির্জন চরে জুলহাসের বিমানটি প্রায় ৫০- ,৬০ ফুট ওপরে উঠাতে সক্ষম হয়। নিজের তৈরি RC নামের বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের সাইটঘর তেওতা বিলপাড়া গ্রামের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা।
জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার সাইটঘর তেওতা এলাকায় বিলপাড়া গ্রামে বসবাস করছে।জূলহাসের নিজের তৈরি বিমান দেখার জন্য ভিড় করছেন এলাকার হাজার হাজার নারী পুরুষ ।
আজ রবিবার (৯ মার্চ ২০২৫) সকাল ১০টায় সে আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় বারের মতো বিমানটি উড়াইতে চাইলে বেসামরিক বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে মানিকগঞ্জে চর এলাকায় চলে আসেন জুলহাসের নিজের তৈরি বিমান দেখার
জন্য ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুকী (ডাইরেক্টর অপারেশন DFO)সাথে ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।
উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে জুলহাস কে ঢাকা থেকে আসা কর্তৃপক্ষ তার প্রতিভার জন্য ধন্যবাদ জানান সেই সাথে সরকারের পক্ষ থেকে তাকে যতোটুকু সম্ভব সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।তার মত তরুণ বাংলাদেশে এই প্রথম বিমান নির্মাণ করল ।
এইটা নজির বিহীন ঘটনা। এই জন্য বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা আশ্বাস প্রদান করা হয়। সে সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক চিফ হুইপ মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) সকাল ১০টায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে বিমানটি উড়ায় জুলহাস ,আর সেই সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানেয়ার হোসেন মোল্লা।
জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতিভাবান সাফল্য দেখে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে জুলহাসের গবেষণার কাজে সহযোগিতা করবে এবং প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং বিএনপি’র পক্ষ থেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...