
‘মানবতার টানে, ভয় নেই রক্তদানে’— এই মানবিক স্লোগানকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে ত্রিশাল (অগ্রণী)’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
শুক্রবার বিকেলে ত্রিশাল পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ছিল স্বেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা প্রদান। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. এমদাদুল হক, এবং ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আল-মাসুম রায়হান।
অতিথিরা সংগঠনটির মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “‘রক্তদানে ত্রিশাল অগ্রণী’ অসংখ্য অসহায় মানুষের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করে আসছে। তরুণ সমাজের এমন উদ্যোগই মানবতার প্রকৃত উদাহরণ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “রক্তদান একটি অতিমানবিক কাজ। ত্রিশালের তরুণরা এই মহৎ উদ্যোগে যুক্ত হওয়ায় অনেক মানুষের জীবন বেঁচে যাচ্ছে।
রক্তদান কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে ‘Roktodaan.com’ নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যার মাধ্যমে ইতিমধ্যেই সারা দেশের অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন।”
অনুষ্ঠানে ত্রিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...