• অপরাধ রাজশাহী
  • রহনপুরে পুলিশের বিশেষ অভিযান: ২৬০ লিটার চোলাই মদের উপাদান ‘ওয়াশ’সহ গ্রেফতার ১

রহনপুরে পুলিশের বিশেষ অভিযান: ২৬০ লিটার চোলাই মদের উপাদান ‘ওয়াশ’সহ গ্রেফতার ১

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ , ৪ জুলাই ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপাদান ‘ওয়াশ’সহ শ্রী সুনিল (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল রহনপুর পৌরসভার রহমতপাড়ায় (হলপাড়া) এক ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ২৬০ (দুইশত ষাট) লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল বা উপাদান (ওয়াশ) জব্দ করা হয়।

এই ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ ঘটনাস্থল থেকেই শ্রী সুনিলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুনিল রহমতপাড়া (হলপাড়া) এলাকার মৃত কালিপদ-এর ছেলে।

পুলিশ সূত্রে আরও জানা যায়,এই ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মন্তব্য লিখুন

আরও খবর