
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদীঃ “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা শিক্ষা অফিস।
গতকাল (১০মে)সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত)দিলরুবা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো:মাসুদ রানা।
এইছাড়া আরো উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হামিদ,সেরাজনগর এম.এ.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:সেহরাব হোসেন,শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল আলম চৌধুরী, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:মোস্তফা খান,সহকারী শিক্ষা অফিসারগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
পরে শ্রীরামপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...