
রাশিয়ায় প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবিমান নিখোঁজ হয়ে গেছে। দেশটির দূর প্রাচ্যের আমুর অঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এই ঘটনায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দেশটি। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার আকাশপথ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো আন-২৪ মডেলের একটি বিমানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বিমানটি সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন্সের বলে নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বিমানটি চীন সীমান্তঘেঁষা টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, “বিমানটি খোঁজার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্ধার ও অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে।”
তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হিসাবে যাত্রী সংখ্যা প্রায় ৪০ জন।
এদিকে বিমানটি নিখোঁজ হওয়ার পর বিমানবন্দর, উদ্ধারকারী দল ও সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত বিমানটির ধ্বংসাবশেষ বা কোনো সংকেত পাওয়া যায়নি।
আন-২৪ মডেলের এই ধরনের বিমান সাধারণত আঞ্চলিক রুটে ব্যবহার হয়, তবে এগুলোর নিরাপত্তা নিয়ে আগে থেকেও প্রশ্ন উঠেছে। বিশেষ করে দূরপ্রাচ্যের প্রত্যন্ত এলাকায় খারাপ আবহাওয়া ও দুর্বল ন্যাভিগেশন ব্যবস্থার কারণে বিমান চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন