
রৌমারীতে এক অসহায় গৃহহীন প্রতিবন্ধী মহিলাকে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াই বাড়ি গ্রামের বধির ও বুদ্ধি প্রতিবন্ধী বিধবা মহিমা খাতুনের হাতে ২ বান্ডিলঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শামসুদ্দিন।
মহিমা খাতুন দীর্ঘদিন ধরে বসবাসের জন্য ঘরবাড়িহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছিলেন। তার করুণ বাস্তবতা বিবেচনা করে উপজেলা পিআইও সরকারি সহায়তার আওতায় তাকে এই উপহার প্রদান করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামমুসুদ্দিন বলেন, “সরকারি সহায়তা কাউকে প্ররোচনায় বা খেয়ালখুশি মতো নয়, প্রকৃতভাবে যাদের প্রয়োজন তাদের কাছেই পৌঁছে দেওয়া হবে। এজন্য মাঠপর্যায়ে জরিপ চালিয়ে প্রকৃত উপকারভোগীদের খুঁজে বের করা হচ্ছে।”
সরকারি এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত মহিমা খাতুন সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যারা সহায়তায় ভূমিকা রেখেছেন তাদের জন্য দোয়া করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...