
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে (Severe Acute Malnutrition-SAM) আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার আকাশ চৌধুরী।
এ সময় সিনিয়র স্টাফ নার্স মো. আবু তাহের রানা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী স্বহৃদ চাকমা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. মো. নাসির উল্লাহ চৌধুরী বলেন, দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলায় মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় এসব উপকরণ সহায়ক হবে। তিনি হস্তান্তর করা উপকরণ যথাযথভাবে ব্যবহার, সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
পরে তিনি স্যাম ইউনিট পরিদর্শন করে শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনায় নেওয়া কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে শিশু অপুষ্টি প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...