
জয়পুরহাট চিনিকলে ৬২ তম আখ মাড়াই মৌসুমে গতবারের ৫৩ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুম শুরু করলো দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএফআইসি’র সচিব আনোয়ার কবীর।
জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তৃতা করেন, বিএসএফআইসি চীফ (সিপিই) কৃষিবিদ গিয়াস উদ্দীন, জয়পুরহাট চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, বিশিষ্ট আখ চাষি ও জেলা চেম্বারের সভাপতি হাকিম মন্ডল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশসহ অন্যান্যরা।
এবার চলতি ২০২৪-২৫ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫৫ হাজার মেট্রিক টন আখ থেকে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবার আখের মূল্য কুইন্টাল প্রতি মিল গেটে ৬০০ টাকা টাকা।
বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৮৭ টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...