• খুলনা দেশজুড়ে
  • শার্শা লক্ষণপুরের বিএনপি নেতা শহিদুল মেম্বরের ইন্তেকাল

শার্শা লক্ষণপুরের বিএনপি নেতা শহিদুল মেম্বরের ইন্তেকাল

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র সহ:সভাপতি শহিদুল ইসলাম মেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৩ জানুয়ারী দিবাগত রাত ১ টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী,১ছেলে ও ৩ কণ্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে তার নামাজে জানাযা লক্ষনপুর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাযা নামাজে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান লিটন,শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক- মো. খাইরুজ্জামান মধু, যুগ্ম আহবায়ক- আবুল হাসান জহির, আহবায়ক কমিটি’র সদস্য-মো.আশরাফুল আলম বাবু, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক- সালাহউদ্দিন আহমেদ,বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক- আবু তাহের ভারত,বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক- আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক- সহিদ আলী।

এ ছাড়াও লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি- আহসান হাবিব খোকন,সাধারণ সম্পাদক- শামছুর রহমান, ৩নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি- মো. রবিউল ইসলাম রবি,সাধারণ সম্পাদক- মো. সাহেব আলী, বিএনপি’র অন্যতম নেতা আব্দুল আহাদ, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক- মো. ইসরাফিল সরদার,শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব- ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক- মফিজুর রহমান বাবু,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক- আসাদুজ্জামান আসাদ,যুগ্ম আহ্বায়ক- আশরাফুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক- আশরাফ,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব- সবুজ হোসেন,বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক- আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব- ইশতিয়াক আহম্মেদ শাওন, লক্ষণপুর বিএনপি’র অন্যতম নেতা আরমান,বাহাদুরপুর ইউনিয়ন যুবদল নেতা- মো. তবিবুর রহমান সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন।