
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেলুন,ফেষ্টুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র্যালি’ র মাধ্যমে শার্শায় উদযাপন করা হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪। দিবসের এ বছরের আলোচ্য বিষয় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”।
শার্শা উপজেলা প্রশাসন ও দুর্ণীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচি’র আয়োজন করে। দিবসটি যথাযথ ভাবে পালনে দিনব্যাপি অন্যান্য কর্মসূচি’র মধ্যে জাতীয় পতাকা উত্তোলণ,জাতীয় সঙ্গীত পরিবেশন,জনসচেতনতা মূলক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলা প্রশাসন ও শার্শা দুর্ণীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি’র শুভ উদ্বোধণ ঘোষনা করা হয়। শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান ও শার্শা দুর্ণীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি-আক্তারুজ্জামান লিটু এই উদ্বোধনের শুভ সূচনা ঘটান।

বর্ণাঢ্য র্যালি টি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মুখে বেনাপোল-যশোর মহাসড়কে দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা পর্যায়ের সকল সরকারী-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শার্শা দুর্ণীতি প্রতিরোধ কমিটি’র সকল কর্মকর্তা ও সদস্যগণ,শার্শা উপজেলার বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

এ সময় দিবসের কর্মসূচিতে অংশ নেন-শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন,বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক(ট্রাফিক) মো.আজহারুল ইসলাম,শার্শা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার-মো. হাফিজুর রহমান চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা-দীপক কুমার সাহা,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির আব্বাস,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া ও নাভারণ(শার্শা) হাইওয়ে থানার ওসি মো. রোকনুজ্জামান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...