
মোঃজমির উদ্দিন,পীরগাছা (রংপুর): জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,শুধু পীরগাছা -কাউনিয়া নয় পুরো বাংলাদেশের মানুষকে সেবা দিতে চাই। রাজনীতি মানে ক্ষমতা ভোগ নয়, রাজনীতি মানে মানুষের কল্যাণে কাজ করা।
শনিবার ১১অক্টোম্বর ২০২৫ই তারিখে বিকেলে ৪ ঘটিকায় সময় পীরগাছা উপজেলা স্বাধীনতা চত্ত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে আকতার হোসেনকে স্বাগত জানাতে পীরগাছা উপজেলা ৯টি ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে স্থানীয় শাপলা চত্ত্বরে জড়ো হন নেতাকর্মীরা।
পরে বিশাল এক মিছিলের বহর নিয়ে পীরগাছা বাজার প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় তিনি আরও জানান, স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আজও দেশের সাধারণ মানুষ ন্যায্য অধিকার সুশাসন, নাগরিক অধিকার ও সুবিচার থেকে বঞ্চিত।
দেশের রাজনীতি আজ দুর্নীতি ও স্বজন প্রীতিতে জর্জরিত, যার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে।“জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি স্বচ্ছ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে বদ্ধ পরিকর।
আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে তরুণরা কর্মসংস্থান পাবে, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, আর নারীরা নিরাপদ ও মর্যাদার সঙ্গে চলাফেরা করতে পারবে।
তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী মো: শরীফ উদ্দিন, মিজানুর রহমান সানা, ইশরাত শারমিন মণি, প্রতিষ্ঠাতা সংগঠক, ফারদিন এহসান প্রমূখ। ৯নংকান্দি ইউনিয়নে যুগ্ম সমন্বয়কারী ছমির উদ্দিন সরকার।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...