
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকায় আড়াই হাজারের বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাষি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীন নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন সীমান্তবর্তী মায়াঘাষি এলাকায় চোরাকারবারিরা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৭২ পিস ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা পণ্যের বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।
চোরাকারবারিরা মোটরসাইকেল রেখে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...