শেরপুর ১ আসনে জামায়াত ও শেরপুর ২ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ৬:২২ পূর্বাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন,শেরপুর :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে শেরপুরের সংসদীয় ২টি আসনের একটিতে জামায়াত মনোনীত প্রার্থী ও অপরটিতে বিএনপি মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার মধ্য রাতে ভোটগনণা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮৬৬ জন ভোটার ও ‘না’ ভোট দিয়েছেন ৪৮ হাজার ৩৫৯ জন ভোটার।

অপরদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট ।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৪৭ হাজার ২৪২ জন ভোটার ও ‘না’ ভোট দিয়েছেন ৫৫ হাজার ৯৯৪ জন ভোটার।

মন্তব্য লিখুন

আরও খবর