
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতার খেলা। শনিবার (৪ জানুয়ারি) শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়ার ফসলের মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে বিজয়ী হন, কদমতলি এলাকার নাজমুল মন্ডল ও রবিউল মন্ডল পৃথক দুটি ইভেন্টে বিজয়ী হন। রানার আপ হন আলমগীর মন্ডল ও হাফিজুর মন্ডল । এ প্রতিযোগিতায় ৩২টি মই দল অংশ গ্রহণ করেনে ।
হারিয়ে যেতে বসা কৃষকের আনন্দের এ খেলাকে ধরে রাখার জন্য করা হয়েছিলো মাসব্যাপী এ আয়োজন। হাজারো কৃষক ও গ্রামের সাধারণ মানুষের আনন্দ দেয় ঐতিহ্যবাহী এই আয়োজন। সেই সঙ্গে ধরে রাখা হয় বাপ-দাদার স্মৃতিও।
খেলা শেষে বিজয়ী মইয়ের মালিকদের হাতে পুরষ্কার হিসেবে গরু ও ছাগল তুলে দেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা মুসারফ হোসেন মুসা, মাহফুজুর রহমান মোল্লা, আয়োজক মোঃ ফারুক হোসেন ও খেলার পরিচালক আব্দুল হামিদসহ আরো অনেকে।
চারটি ষাঁড় গরু দিয়ে একটি মইয়ে থাকে দুই জন ময়েল ও তিনজন ধরাল। প্রতিযোগিতার জন্য দুটি করে মই নিয়ে দাঁড়ানো হয় লাইনে। অপেক্ষা বাঁশির ফুঁ শোনার পর শুরু হয় মই নিয়ে প্রথম হওয়ার লক্ষে দৌঁড়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...