
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর জেলা বিএনপির অধীন শ্রীবরদী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল (৫ নভেম্বর) বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে ওইসব কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ। প্রতিটি কমিটিই ১০১ সদস্যবিশিষ্ট।
ঘোষিত কমিটির মধ্যে শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল। শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এসএম সোহান।
আর ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন শাজাহান আকন্দ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, বিএনপি বড় দল। তাই অনেকেই প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বিতাও বেশি। তবে যারা ত্যাগী নেতা, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে।
তিনি দল ও দেশের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে এক সাথে কাজ করার অনুরোধ করেন। এসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...