
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুর প্রতিনিধি: শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং শেরপুর সদর উপজেলায় “সোনামণি”প্রকল্পের কার্যক্রম ও পানিতে ডুবা প্রতিরোধ সম্পর্কে কার্যক্রম উপস্থাপন করেন সিআইপিআরবি গবেষণা ব্যবস্থাপক নোটন চন্দ্র দত্ত।
সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফুল কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিচার্জ অফিসার মোঃ মাহবুব হোসেন।
এ সময় সদর উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, আঁচল মা ও সহকারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, পানিতে ডুবা শিশু মৃত্যু রোধে সদর উপজেলার তিনটি ইউনিয়নের ২০ টি “সোনামণি”প্রকল্পের সেন্টার স্থাপন করা হয়েছে।
এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মজীবী পরিবারের ১ থেকে ৫ বছর বয়সের শিশুদের দেখাশোনা করার জন্য রাখা হবে।
এসব শিশুদের দেখভাল করবে আচল মা ও সহকারীরা। তারা এ সময় প্রাক প্রাথমিক শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং মানসিক বিকাশে নানা পরিচর্যা করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...