
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের গাজীরখামার ইউনিয়নের চারটি গ্রামে এক পাগলা শিয়ালের কামড়ে ২২ জন গ্রামবাসী আহত হয়েছেন।
আহতদের চিৎকার শুনে স্থানীয়রা একত্র হয়ে শিয়ালটিকে তাড়া করে ধরে পিটিয়ে মেরে ফেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে শিয়ালটি প্রথমে দিকপাড়া গ্রামে ৪ জনকে, এরপর গির্দ্দাপাড়া গ্রামে ১০ জনকে, তারপর নাকশি গ্রামে ৪ জনকে এবং সর্বশেষ পাঞ্জরভাঙ্গা গ্রামে ৪ জনকে কামড়ে আহত করে।
পরে আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সবাইকে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
ঘটনার পর থেকে চারটি গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন থেকে মসজিদে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। বনবিভাগ ও প্রাণিসম্পদ অফিসে খবর দেওয়া হয়েছে যাতে আশপাশে আরও এমন প্রাণী থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
প্রাণিসম্পদ কর্মকর্তারা ধারণা করছেন, শিয়ালটি জলাতঙ্ক (র্যাবিস) রোগে আক্রান্ত ছিল। স্থানীয় জনগণকে কামড়প্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে সালমা আখি বলেন, “কিছুদিন যাবত হাসপাতালে কুকুর ও শিয়ালের কামড়ের রোগীর সংখ্যা বেড়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত ১৪ জন শিয়ালের কামড়ানোর রোগী পেয়েছি। আমরা সাধ্যমতো চিকিৎসা দিয়েছি, এছাড়া হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...