
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্ত জনপদে দীর্ঘদিনের সমস্যা ‘হাতি-মানুষ দ্বন্দ্ব’ নিরসনের লক্ষ্যে স্থানীয় গ্রামবাসী ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT) সদস্যদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ জুন) হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
সীমান্ত এলাকার ডুমুরতলা, মালাকুচা ও কর্ণঝোড়া ফরেস্ট বিট এলাকায় দিনব্যাপী তিনটি পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকগুলোতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো: সুমন মিয়া। তিনি হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বন্যহাতির উপদ্রব থেকে ফসল ও জানমালের নিরাপত্তা রক্ষায় স্থানীয়দের করণীয় এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাতি সংরক্ষণ প্রকল্পের ফরেস্টার মো. রকিবুল ইসলাম রকি, ডুমুরতলা ফরেস্ট কর্মকর্তা আব্দুর রাকিব এবং বালিজুরি সদর বিট কর্মকর্তা মাজহারুল হক।
এ বৈঠকে ইআরটি দলের সদস্যসহ সীমান্ত জনপদে বসবাসরত কয়েক শতাধিক পাহাড়ি গ্রামবাসী অংশগ্রহণ করেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, বন বিভাগের এই উদ্যোগ হাতি-মানুষের দীর্ঘদিনের এই দ্বন্দ্ব নিরসনে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...