
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আকাশ মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (১৬ মে) দুপুরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, খরস্রোতা ঢেউপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত চারটি মাহেন্দ্র গাড়ি আটক করা হয়। এ ঘটনায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আকাশ মিয়াকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আটক মাহেন্দ্র গাড়িগুলো কর্ণজোড়া বিজিবি ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানকালে ৩৯ বিজিবির কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার সাইদুর রহমান, নায়েক নাজমুল হোসেনসহ বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, “অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...